• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজারের ডা. মুক্তার বাগানে বারোমাসি ফলের সমাহার

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬
বিয়ানীবাজারের ডা. মুক্তার বাগানে বারোমাসি ফলের সমাহার

নাবেল আহমদ: চিকিৎসা পেশার ব্যস্ত রুটিনের ফাঁকেও ছাদে গড়ে তুলেছেন সমৃদ্ধ ফল ও সবজির বাগান। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. আব্দুস সালাম মুক্তা ও তার ভাই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে শখের বসে নিজ বাড়ির ছাদে কয়েকটি টব ও মৌসুমি সবজি দিয়ে বাগানের যাত্রা শুরু করেন তারা। নিয়মিত যত্ন ও পরিচর্যায় আজ সেই ছোট উদ্যোগটি রূপ নিয়েছে একটি পরিপূর্ণ ও সমৃদ্ধ ছাদ বাগানে।

বর্তমানে বাগানে রয়েছে বারোমাসি আম, পেয়ারা, ছবেদা, ড্রাগন ফলসহ দেশি-বিদেশি নানা জাতের ফলদ গাছ ও মৌসুমি শাক-সবজি। কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পরিচর্যা করায় ফলন যেমন ভালো হচ্ছে, তেমনি স্বাদেও থাকছে প্রাকৃতিক ভিন্নতা।

এ প্রসঙ্গে ডা. আব্দুস সালাম মুক্তা বলেন, শুরুটা শখ থেকেই। চিকিৎসক হিসেবে আমি জানি নিরাপদ খাদ্য কতটা জরুরি। নিজের পরিবারের জন্য বিষমুক্ত ফল-সবজি উৎপাদনের চিন্তা থেকেই এই বাগান। এখন এটি আমার মানসিক প্রশান্তির জায়গা।

পরিবেশবিদরা মনে করছেন, গ্রামীণ জনপদে এ ধরনের ছাদ বাগান পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারের ডা. মুক্তার বাগানে বারোমাসি ফলের সমাহার

বিস্তারিত কমেন্টে