• ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহ-সভাপতি পদে বদরুল আলমের ভোট প্রত্যাশা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহ-সভাপতি পদে বদরুল আলমের ভোট প্রত্যাশা

তানিম আহমদ: গোলাপগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক মোঃ বদরুল আলম। তিনি প্রেসক্লাবের সিনিয়র ও জুনিয়র সকল সহকর্মীর দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন। মোঃ বদরুল আলম জিবি টেলিভিশনের চেয়ারম্যান এবং দৈনিক গণমুক্তি ও দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গোলাপগঞ্জ প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সাংবাদিকতা জীবনে ২০১২ সালে সাপ্তাহিক হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু করেন বদরুল আলম। পরবর্তীতে দৈনিক দেশকাল, দৈনিক তৃতীয়মাত্রা, দৈনিক মাতৃছায়া ও নিরাপদ নিউজে কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক গণমুক্তি ও স্থানীয় দৈনিক জৈন্তাবার্তায় দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি গোলাপগঞ্জ উপজেলার অনলাইন সংবাদমাধ্যম জিবি বার্তা ডটকম ও জিবি টেলিভিশন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ শাখার সভাপতি এবং গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বদরুল আলম বলেন, নির্বাচিত হলে গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঐক্য, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করতে চান। তিনি প্রেসক্লাবের সকল সদস্যের সহযোগিতা নিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সহ-সভাপতি পদে ব্যালট পেপারের ৯ নম্বর স্থানে থাকা বদরুল আলমকে ভোট দেওয়ার জন্য তিনি সকল সহকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

০১ অক্টোবর ২০২৬

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহ-সভাপতি পদে বদরুল আলমের ভোট প্রত্যাশা

বিস্তারিত কমেন্টে