
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেটের আখালিয়াস্থ সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাঈদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি কলেজের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে সাঈদা ইয়াসমিন উল্লেখ করেন, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে তিনি সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত কারণে তিনি পদ থেকে অব্যাহতি গ্রহণ করছেন বলে জানান। এদিকে, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রবিবার (৪ অক্টোবর) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।