• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা ক্রেস্ট পেলেন সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা ক্রেস্ট পেলেন সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দিন অসুস্থতার কারণে সুনির্মল সেন সশরীরে উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে জাতীয় দৈনিক মাতৃজগতের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির অনুষ্ঠানে উপস্থিত থেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের কাছ থেকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করেন। পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিলেটে সুনির্মল সেনের বাসভবনে গিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্টটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন মাতৃজগতের সিলেট বিভাগীয় টিমের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগতের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির, সিলেট মহানগর প্রতিনিধি সোহাগ মিয়া, বিশেষ প্রতিনিধি বদরুল আলম, ফটোসাংবাদিক জাহেদ আহমদ (শাকিল) প্রমুখ। সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেওয়ার সময় সুনির্মল সেন মাতৃজগত পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে ভবিষ্যতেও নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

০৪ অক্টোবর ২০২৬

মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা ক্রেস্ট পেলেন সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন

বিস্তারিত কমেন্টে