• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃতি সন্তান ড. মাহমুদুল হাসান কিবরিয়া শিক্ষা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে এনেছেন। Scholarly Index-এর Top 1000 Scholar 2026 র‍্যাংকিংয়ে শিক্ষা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্বের শীর্ষ ১ হাজার গবেষকের তালিকায় স্থান পেয়েছেন তিনি। একই র‍্যাংকিংয়ে এই বিষয়ে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করেছেন ড. মাহমুদুল হাসান কিবরিয়া। সে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার মৃত নায়েব আলী মিয়ার পুত্র।

তার এ অসামান্য অর্জনে বানিয়াচংসহ হবিগঞ্জের শিক্ষাঙ্গন ও সুধী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। গবেষণা, শিক্ষা ও ইসলামিক স্টাডিজে তার দীর্ঘদিনের একাডেমিক অবদানের স্বীকৃতি হিসেবেই এ আন্তর্জাতিক সাফল্যকে দেখছেন সংশ্লিষ্টরা। তার আগে তিনি ইন্দোনেশিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন।

ড. মাহমুদুল হাসান কিবরিয়ার এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বানিয়াচং তথা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক অঙ্গনে বাংলাদেশের একজন গবেষকের এমন অবস্থান দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল ড. মাহমুদুল হাসান কিবরিয়ার কঠোর শ্রম, নিষ্ঠা ও অ্যাকাডেমিক সাফল্যের পরিচয় দেয় না, বরং বিশ্ব মানচিত্রে বানিয়াচং তথা সমগ্র বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আন্তর্জাতিক গবেষণায় তাঁর এই অভাবনীয় অর্জনে বানিয়াচংয়ের সুশীল সমাজ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। এলাকাবাসী আশা প্রকাশ করছেন, তাঁর এই কৃতিত্ব তরুণ প্রজন্ম ও উদীয়মান গবেষকদের আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণায় অনুপ্রাণিত করবে।

বানিয়াচংয়ের কৃতি সন্তান ড. মাহমুদুল হাসান কিবরিয়ার এ সাফল্যে তার পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গবেষণা ও জ্ঞানচর্চায় তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে আনবেন।

০৪ অক্টোবর ২০২৬

শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া

বিস্তারিত কমেন্টে