
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট নির্বাচন-২০২৬ উপলক্ষে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর আজীবন সদস্য নিবন্ধন পরিচালনা কমিটির উদ্যোগে ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে তাঁর মাধ্যমে শাবিপ্রবিতে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের মাঝে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
এই কার্যক্রমের আওতায় সমগ্র সিলেট জেলা ও মহানগরে অবস্থিত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে আজীবন সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট নির্বাচন-২০২৬ (সিলেট জেলা)-এর কেন্দ্রীয় সমন্বয়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ সুফিয়ান চৌধুরী জানিয়েছেন, সিলেট জেলার অন্তর্ভুক্ত আগ্রহী সকল ঢাবিয়ান, যারা আজীবন সদস্য (লাইফ মেম্বার) হিসেবে তালিকাভুক্ত হতে ইচ্ছুক, তারা আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়কের নিকট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।