• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, একজনের দুই বছরের সাজা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান  দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, একজনের দুই বছরের সাজা

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সোমবার (৫ অক্টোবর) রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় থানার পুলিশ সদস্যরা ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পৃথক অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানে কানাইঘাট জিআর-১৫৫/২৩ মামলার দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি শাহজাহান (পিতা-নজির উদ্দিন), পূর্ব ঠাকুরের মাটি এলাকার বাসিন্দাকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া অপর এক অভিযানে কানাইঘাট জিআর-১৪০/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামি আজাদ (২২), পিতা-বাবুল মিয়া, খালপাড় এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে এসআই (নিঃ) আব্দুল হান্নান, এএসআই (নিঃ) জিয়াউল হক ও এএসআই (নিঃ) পারভেজ মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার (৬ অক্টোবর) যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

০৬ অক্টোবর ২০২৬

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, একজনের দুই বছরের সাজা

বিস্তারিত কমেন্টে