• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজারে এবার ৫৫ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
বিয়ানীবাজারে এবার ৫৫ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এবার ৫৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে ৪৩টি সর্বজনীন ও ১২টি ব্যক্তিগত পূজামণ্ডপ রয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং মণ্ডপ সাজসজ্জাসহ আনুষঙ্গিক প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সর্বজনীন পূজামণ্ডপগুলোর জন্য সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত চাল এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পূজামণ্ডপের দায়িত্বশীলদের কাছে এসব চাল হস্তান্তর করা হবে।

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত কর…
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, প্রতি বছর সর্বজনীন পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। বরাদ্দকৃত চাল এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পূজামণ্ডপের দায়িত্বশীলদের কাছে এসব চাল হস্তান্তর করা হবে। তিনি বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

০৭ অক্টোবর ২০২৬

বিয়ানীবাজারে এবার ৫৫ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

বিস্তারিত কমেন্টে