• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ!

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ১১, ২০২৬
সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ!

শাল্লা(​সুনামগঞ্জ) থেকে মোঃ ফারুক:সুনামগঞ্জের শাল্লায় শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহতের জের ধরে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। ফয়জল্লাপুর গ্রামে ৩টি প্রবাসীর বাড়িসহ অন্তত ৬টি বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু হারিয়ে এক প্রবাসী মায়ের কান্নার আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গেল শুক্রবার রাতে শাল্লার ফয়জল্লাপুর গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছিলেন, ছাদির হোসেন নামে এক যুবক।

​অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে গ্রামের ৩টি প্রবাসীর বাড়িসহ ৬টি ঘরে মধ্যযুগীয় তাণ্ডব চালায়। কাদের, নাদির, মালেক ও আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি একটি চুরি হওয়া মোবাইল আব্দুল্লাহ নিয়েছে বলেও প্রমাণ পাওয়ার দাবি তাদের। ​সব হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শাল্লা থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।