• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জগন্নাথপুরের বেতাউকা জামে মসজিদের মতওয়াল্লী মছদ্দর চৌধুরীর ইন্তেকাল

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ২৮, ২০২৬
জগন্নাথপুরের বেতাউকা জামে মসজিদের মতওয়াল্লী মছদ্দর চৌধুরীর ইন্তেকাল

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মতওয়াল্লী মরহুম আলহাজ্ব আলতাফুর রহমান চৌধুরীর পুত্র বেতাউকা চৌধুরী বাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের আজীবন মতওয়াল্লী মোঃ মছদ্দর মিয়া চৌধুরী (৮৫) আর নেই।
বৃহস্পতিবার (২৫জুন) সকাল সাড়ে ৭টায় সিলেট শহরের উপশহর এইচ ব্লকের ৩ নং রোডের ২৮৩ নং বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি-রাজিউন)। একই দিন বাদ আছর হযরত শাহজালাল রঃ মাজার মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে দুই ছেলে, ৭ মেয়ে, ৩ ভাই ১ বোন, নাতি-নাতনী সহ অসংখ্য আত্নীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আম্বরখানাস্থ হুরায়রা ম্যানশনের আলিশা এন্টার প্রাইজের সত্তাধিকারী টিটু চৌধুরী ও পিনু চৌধুরীর পিতার মৃত্যুতে যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি এডঃ মোঃ মোজাক্কির হোসেন কামালী, সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাধক অধ্যাপক ছাব্বির আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাখাওয়াত হোসেন আজাদ, জগন্নাথপুর সমিতির সভাপতি আলহাজ্ব আবুল বসর সাধারণ সম্পাদক এডঃ সৈয়দ শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন আহমদ ও বিএনপি নেতা আব্দুস সোবহান, বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ বিভাগীয় সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক আমিন পারভেজ, হিউম্যান ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ও আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি মিয়া ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, বৃহত্তর আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সিল টিভির এমডি মাহবুবুল আলম মিলন ও প্রধান নির্বাহী জেষ্ট্য সাংবাদিক আল আজাদ, হুরায়রা ম্যানশন ব্যাবসায়ী সমিতির সভাপতি নজির আহমদ আজাদ, সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী, জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বশির উদ্দিন, সিলেট মঞ্চ সেবা পরিষদের সভাপতি সজিবুর রশিদ চৌধুরী। উল্লেখ্য জেষ্ট্য সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার বড় ভাই ও চৈতন্য প্রকাশনের কবি রাজিব চৌধুরীর চাচা। বিজ্ঞপ্তি

২৮ জুন ২০২৬

জগন্নাথপুরের বেতাউকা জামে মসজিদের মতওয়াল্লী মছদ্দর চৌধুরীর ইন্তেকাল

বিস্তারিত কমেন্টে