• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোবিন্দগঞ্জে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক হেনস্তা ও মোবাইল ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
গোবিন্দগঞ্জে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক হেনস্তা ও মোবাইল ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিককে হেনস্তা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো যাচ্ছে।

সাংবাদিকরা সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে কোনো ধরনের হেনস্তা, ভয়ভীতি, পেশাগত কাজে বাধা কিংবা তাদের ব্যবহৃত সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুরের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দল-মত নির্বিশেষে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।

উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। ছাতক উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

২৪ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক হেনস্তা ও মোবাইল ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে