• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মালয়েশিয়ায় রোবট বানিয়ে স্বর্ণপদক জিতল সিলেটের নাফিস

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
মালয়েশিয়ায় রোবট বানিয়ে স্বর্ণপদক জিতল সিলেটের নাফিস

সিলেটের মেধাবী শিক্ষার্থী আলফাজ আনাম নাফিস মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে। তার উদ্ভাবিত অগ্নিনির্বাপণ ও উদ্ধার রোবট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এ সম্মাননা লাভ করে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন’ (WICE)-এ অংশ নিয়ে সাফল্যের এই অনন্য নজির স্থাপন করেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আলফাজ আনাম নাফিস।

বিশ্বের ৪৮টিরও বেশি দেশের উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নাফিসের তৈরি ‘অগ্নিনির্বাপণ ও উদ্ধার রোবট’ বিশেষভাবে প্রশংসিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে রোবটটি স্বর্ণপদক লাভ করে।

নাফিসের উদ্ভাবিত রোবটটি স্বয়ংক্রিয়ভাবে আগুন শনাক্ত করতে পারে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ ও নেভানোর কাজেও এটি সক্ষম। ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের সময় মানুষের সরাসরি উপস্থিতি কমিয়ে জীবন ও সম্পদ রক্ষায় ভবিষ্যতে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। নাফিসের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার নয়াতালুক গ্রামে।

০৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় রোবট বানিয়ে স্বর্ণপদক জিতল সিলেটের নাফিস

বিস্তারিত কমেন্টে