• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ‘সুস্থ চোখ, সুন্দর জীবন’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর ২০২৬, সোমবার সিলেট নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের তেমুখীস্থ শরিফ কমিউনিটি সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম এ ক্যাম্পের আয়োজন করেছেন। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে ইনক্লুসিভ আই হসপিটাল (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল)।

ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, চশমা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও থাকবে। পাশাপাশি রোগীদের দুপুর ও রাতের খাবার এবং পরদিন সকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছে। অপারেশন-পরবর্তী সেবার অংশ হিসেবে কালো চশমা ও দুই মাসের ওষুধ দেওয়ার পাশাপাশি রোগীদের ক্যাম্পে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আগ্রহী রোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং একটি সচল মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে। আয়োজকরা জানান, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

বিস্তারিত কমেন্টে