• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৫, ২০২৫
মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক

সোনালী ডেস্ক:

বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল এক শোকবার্তায় বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে মোস্তফা মোহসীন মন্টু ছিলেন এক সৎ ও সংগ্রামী ব্যক্তিত্ব। মোস্তফা মোহসীন মন্টু ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা ও মধ্যপন্থি রাজনৈতিক আদর্শের প্রবক্তা। এক সময় আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও, পরবর্তীতে তিনি গণফোরামের নেতৃত্বে যুক্ত হয়ে সংসদীয় গণতন্ত্র এবং সংলাপনির্ভর রাজনীতির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।

১৫ জুন ২০২৫

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক

বিস্তারিত কমেন্টে