
হবিগন্জ জেলার লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও তত্বাবধানে ৬ টি ইউনিয়নের বিভিন্ন উন্মুক্ত স্থানে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিেত চলতি মাসের ৬ তারিখ হইতে ভিডিও শো অনুষ্ঠিত। উপজেলা সমন্বয়কারী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যবৃন্দ। বিপুল উদ্দীপনায় ১নং লাখায় ইউনিয়নের বটলতলা বাজারে, ২ নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজারে, ৩ নং মুড়িয়াউক ইউনিয়ন এর চকবাজারে, ৪ নং বামৈ ইউনিয়নের বামৈ বাজারে, ৫ নং করাব ইউনিয়নের টমটম স্ট্যান্ডে, ৬ নং বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারের মাজার প্রাংগনে ঘন্টাব্যাপী ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পরিচালিত, বাংলাদেশে গ্রামআদালত সক্রিকরণ ৩ য় পর্যায় প্রকল্পের আওয়তায় সুবিধা বন্চিত মানুষের অল্প সময়ে স্বল্প খরচে গ্রাম আদালত আইন-২০০৬, ২০২৪ ও বিধি-২০১৬ অনুযায়ী গ্রাম আদালতের সেবা দোরগোড়ায় পৌছানোর জন্যই এই ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।