• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ১৭, ২০২৬
শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা

মোঃ ফারুক: সুনামগঞ্জের শাল্লায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ​ ১৬ জুন (মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলার কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। কানাডা সরকারের অংশীদারিত্বে এবং আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ এই পরামর্শ সভার আয়োজন করে।

​দেবব্রত আইচ মজুমদারের সভাপতিত্বে এবং মো: আলমগীর মিয়ার সঞ্চালনায় সভায় বক্তারা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, সময়মতো টিকাদান এবং কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, তৃণমূল পর্যায়ে এই সেবাগুলো সঠিকভাবে পৌঁছে দিতে সুশীলন ও সহযোগী সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​উক্ত পরামর্শ সভায় অতিথিরা হলেন:উপজেলা কৃষি কর্মকর্তা  ​শুভজিৎ রায়, ​উপজেলা সমাজসেবা কর্মকর্তাবিশ্বপতী চক্রবর্তী, ​ যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান ​মোঃ আব্দুস সাত্তার,  ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান ​সুবল চন্দ্র দাস, শাল্লা থানা এস আই, ​ফুলন চন্দ্র দেব, শাল্লা থানা জামে মসজিদ খতিব মাওলানা আবুল কাশেম,শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ​আরিফ কাণ দুলাল, উপজেলা যুবদল (বিএনপি) আহবায়ক এম এ রাজ্জাক, ​এছাড়াও সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সঠিক বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।