• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক: টাকা পেলেন ২৪ ভূমি মালিক

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক: টাকা পেলেন ২৪ ভূমি মালিক

নিজস্ব প্রতিবেদক: তামাবিল-সিলেট-ঢাকা (কাঁচপুর) মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিক ক্ষতিপূরণ পেয়েছেন। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিকদের হাতে ২৪টি চেকের মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ টাকার এ চেক তুলে দেন জেলা হবিগঞ্জের প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন— অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ক্ষতিপূরণ গ্রহণকারী ভূমির মালিকরাও বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ অর্থ প্রদান করা হয়েছে। এরমধ্যে শুধু চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের প্রায় ১৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়কের ধারণক্ষমতা বৃদ্ধি এবং যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।

০৪ অক্টোবর ২০২৬

সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক: টাকা পেলেন ২৪ ভূমি মালিক

বিস্তারিত কমেন্টে