• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আজমিরীগঞ্জে আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
আজমিরীগঞ্জে আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন

মো: আজমুল হোসেন,আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান।

এ সময় আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কামরুল হাসান ও চৌকি আদালত এডভোকেট সমিতির নেতৃবৃন্দ বিচারপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শনকালে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন আদালতের বিভিন্ন সমস্যা, কার্যক্রম ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে সমিতির নেতৃবৃন্দ আদালতের নতুন ভবন নির্মাণসহ আইনজীবীদের জন্য নির্দিষ্ট স্থান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ চৌকি আদালত এডভোকেট সমিতির সভাপতি এটিএম জিল্লুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম গোলাম কবির, অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী, অ্যাডভোকেট আবুল আজাদ, অ্যাডভোকেট রোখসানা আক্তার শিখা, অ্যাডভোকেট সেলিম আহমেদ, অ্যাডভোকেট সাইদ বিন আমিন চৌধুরী, শিক্ষানবিশ আইনজীবী মো. আমিনুল ইসলাম ও মোছা. জুহিনী বেগমসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সুমন আদালতের নতুন ভবন নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কাজের আশ্বাস দেন।

০৭ অক্টোবর ২০২৬

আজমিরীগঞ্জে আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন

বিস্তারিত কমেন্টে