• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখা পৌর শহরে নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণ

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
বড়লেখা পৌর শহরে নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় সপ্তম দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার নেতৃত্বে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে ডাকবাংলো পর্যন্ত বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাসব্যাপী কর্মসূচির সদস্য সচিব জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ, সদস্য জাকারিয়া আহমদ, ফরহাদ আহমদ, রাহেল আহমদসহ নিসচার অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চালকরা ট্রাফিক আইন মেনে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালালে এবং পথচারীরা সড়ক ব্যবহারে সচেতন হলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

০৭ অক্টোবর ২০২৬

বড়লেখা পৌর শহরে নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণ

বিস্তারিত কমেন্টে