• ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি মেয়র গোলাপগঞ্জের মুহিত মাহমুদ

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি মেয়র গোলাপগঞ্জের মুহিত মাহমুদ

গোলাপগঞ্জ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন গোলাপগঞ্জের কৃতী সন্তান মুহিত মাহমুদ (Muhith Mahmood)। তাঁর এই অর্জনে গর্বিত গোলাপগঞ্জবাসীসহ বাংলাদেশের মানুষ। এ সাফল্য প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

মুহিত মাহমুদ সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তহিপুর গ্রামের সন্তান। তিনি বৃহত্তর তৎকালীন গোলাপগঞ্জ ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় ও স্বনামধন্য সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল মতিন পাখি মিয়ার তৃতীয় পুত্র।

তাঁর এই ঐতিহাসিক অর্জনে গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, প্রবাসের মাটিতে তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও সমৃদ্ধ করবে।

গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মুহিত মাহমুদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়েছে।

গোলাপগঞ্জের তহিপুর গ্রামের এই কৃতী সন্তানের অর্জন শুধু তাঁর পরিবার বা এলাকার নয়, বরং প্রবাসে বাংলাদেশিদের অগ্রযাত্রার ক্ষেত্রেও একটি গৌরবের উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি মেয়র গোলাপগঞ্জের মুহিত মাহমুদ

বিস্তারিত কমেন্টে