• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দিরাই মর্নিং ফুটবল টিমের তিন দিনব্যাপী সিরিজের উদ্বোধন

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
দিরাই মর্নিং ফুটবল টিমের তিন দিনব্যাপী সিরিজের উদ্বোধন

​ দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দিরাই মর্নিং ফুটবল টিম-এর আয়োজনে তিন দিনব্যাপী প্রীতি ফুটবল সিরিজ।
​ বৃহস্পতিবার সকাল ৭টায় দিরাই মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি, সিলেট দুধওয়ালা গ্রুপের চেয়ারম্যান আমজাদ হোসেন চৌধুরী রাশেদ।

​উদ্বোধনী ম্যাচে টিম ‘এ’ ও টিম ‘বি’ একে অপরের মুখোমুখি হয়। খেলা শেষে প্রধান অতিথি আমজাদ হোসেন চৌধুরী রাশেদকে দিরাই মর্নিং ফুটবল টিমের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

​সংবর্ধনা গ্রহণকালে আমজাদ হোসেন রাশেদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিরাই মিনি স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। দিরাই মর্নিং ফুটবল টিমের এমন চমৎকার উদ্যোগ ও কার্যক্রম দেখে সত্যিই আমি মুগ্ধ। ভবিষ্যতেও এই দলের যেকোনো প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে থাকব।

​উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা পরিচালনা করেন দিরাই মর্নিং ফুটবল টিমের সিনিয়র সদস্য প্রণয় দেবনাথ ও সাংবাদিক পাবেল হাসান। ​খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও অতিথিদের নিয়ে দিরাই আজমল কনভেনশন হল রুমে এক প্রাতরাশ (সকালের নাস্তা) ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

০৮ অক্টোবর ২০২৬

দিরাই মর্নিং ফুটবল টিমের তিন দিনব্যাপী সিরিজের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে