• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
বড়লেখায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি::  আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ অক্টোবর ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, বড়লেখা, মৌলভীবাজার এর আয়োজনে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়। সভায় পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

০৮ অক্টোবর ২০২৬

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে