• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আজমিরীগঞ্জে একদিনে ১৪ সম্ভাবনাময় যক্ষ্মা রোগী শনাক্ত

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
আজমিরীগঞ্জে একদিনে ১৪ সম্ভাবনাময় যক্ষ্মা রোগী শনাক্ত

মো: আজমুল হোসেন, আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হীড বাংলাদেশ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর সহযোগিতায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পোর্টেবল এক্স-রে কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমে একদিনে ৭৩ জনের বুকের এক্স-রে করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে ১৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম পরিচালিত হয়। পোর্টেবল এক্স-রে মেশিনের মাধ্যমে যক্ষ্মার লক্ষণ থাকা ব্যক্তিদের পরীক্ষা করে রোগী শনাক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে একবার এ ধরনের পোর্টেবল এক্স-রে কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে যক্ষ্মা রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা জানান, কারও একনাগাড়ে দুই সপ্তাহের বেশি কাশি, রাতে জ্বর, খাবারে অরুচি, দিন দিন শরীর শুকিয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, কাশির সঙ্গে রক্ত আসা কিংবা শারীরিক দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডটস কর্নার বা হীড বাংলাদেশের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত।

যক্ষ্মা একটি সংক্রামক রোগ হলেও সময়মতো শনাক্ত ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তাই যক্ষ্মার লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

০৩ নভেম্বর ২০২৬

আজমিরীগঞ্জে একদিনে ১৪ সম্ভাবনাময় যক্ষ্মা রোগী শনাক্ত

বিস্তারিত কমেন্টে