• ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

প্রবাসী মোহাম্মদ শিলন মিয়ার দেশে আগমন, পশ্চিম ভবানীপুরে আনন্দের আবহ

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ৩, ২০২৬
প্রবাসী মোহাম্মদ শিলন মিয়ার দেশে আগমন, পশ্চিম ভবানীপুরে আনন্দের আবহ

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী সমাজসেবী মোহাম্মদ শিলন মিয়া দীর্ঘদিন পর নিজ জন্মভূমি বাংলাদেশে এসেছেন। তিনি অদ্য ৩ জুন ২০২৬ তারিখে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছান। মোহাম্মদ শিলন মিয়া জাতীয় দৈনিক বর্তমান বাংলা ও অনলাইন নিউজ পোর্টাল তালাশ টিভি-এর জগন্নাথপুর উপজেলা সংবাদদাতা সাংবাদিক সুমন মিয়ার ছোট ভাই। তাঁর দেশে আগমনের খবরে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থান করলেও তিনি সবসময় নিজ এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। দেশে অবস্থানকালীন সময়েও তিনি এলাকার মানুষের কল্যাণে ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, মোহাম্মদ শিলন মিয়া অত্যন্ত ভদ্র, মেধাবী ও মানবিক গুণসম্পন্ন একজন ব্যক্তি। তাঁর সুন্দর আচরণ, আন্তরিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা ইতোমধ্যে এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ফলে তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

পশ্চিম ভবানীপুর গ্রামের বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন, দেশে অবস্থানকালে মোহাম্মদ শিলন মিয়া এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন